1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে নিজের সম্পত্তি বুঝে নিতে চাওয়ায় হামলা, জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছে অসহায় ভাই বোন

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলায় পৈত্রিক সুত্রে পাওয়া ও ক্রয় করা জমি বুঝে নিতে চাওয়া জমির মুল মালিকের উপর হামলা করেছে দখলদারা। জীবন শংকায় বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে অসহায় দুই ভাই বোন। জমি বুঝে পেতে ও জীবনের নিরাপত্তা পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
জানা যায়, সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাগুরাপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে কাজী ফারুক ও তার ছোট মেয়ে কাজী শাহানাজ হরিনাকুন্ডুর দৌলতপুর ও সদর উপজেলার ডাকবাংলা বাজারের কয়েকটি স্থানে পৈত্রিক সুত্রে ১৪ বিঘা জমি পান। সম্প্রতি ১৪ বিঘা জমি জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাদের জমি বুঝে দিয়েছে। কিন্তু ডাকবাংলা বাজারের কয়েকটি দোকান ও গোডাউন এখনও দখল করে রেখেছিলো ডাকবাংলার মাগুরা পাড়ার কাজী বিশারত, কাজী তরিকুল, কাজী সিরাজ। সম্প্রতি জেলা প্রশাসনের আরেকটি নির্দেশে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন  জমি ও দোকানগুলো বুঝে দেয়। এতেই ক্ষিপ্ত হয় ওই দখলদাররা। কয়েকদিন আগে ডাকবাংলায় নিজ বাড়িতে থাকার সময় কাজী ফারুক ও শাহানাজের উপর হামলা চালায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবুল কালাম ওরফে বাবুল মাস্তান, আব্দুল বারী, মোমিন ড্রাইভার, সালামসহ ওই দখলদাররা। হামলাকারীরা ফারুক ও শাহনাজকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িতে থাকা নগদ টাকা, জমির কাগজপত্র, ব্যাংকের চেক, সার্টিফিকেট, স্ট্যাম্প সকল কাগজপত্র ও স্বর্ণাংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সেসময় তাদের নামে আদালতে মামলা দায়ের করেন কাজী ফারুক। সেই মামলা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। হামলার পর থেকে নিয়মিত হুমকি দিয়ে আসছে বাবুল মাস্তানসহ ওই দখলদার। জীবন ভয়ে ফারুক ও শাহানাজ ডাকবাংলা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
কাজী ফারুক বলেন, আমার নিজের জমিতে দোকান রয়েছে। সেই দোকান কাজী বিশারত, কাজী তরিকুল, কাজী সিরাজ এতদিন দখল করে রেখেছিলে। চেয়ারম্যান আমার দোকান বুঝে দেওয়ার পর আমাদের উপর হামলা করা হচ্ছে। আমি ও আমার বোন শাহানাজ জীবন ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের দোকানের উপর গেলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। হামলার আশংকায় আমরা এলাকায় যেতে পারছি না।
কাজী শাহানাজ বলেন, আমাদের ডাকবাংলা থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমারা আমাদের বাড়িতে যেতে পারছি না। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park