1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে অবৈধভাবে ফুটপাত দখলে তীব্র যানজট সৃষ্টি, প্রশাসন নিরব

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা ও অটো-মিশুকের পার্কিং করে তীব্র যানজটের সৃষ্ট হচ্ছে প্রতিদিন। নিরব দর্শকের ভুমিকায় উপজেলা প্রশাসন এমনটাই বলছেন স্থানীয়রা।

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী বাজা‌র রোড়ের প্রতিটি রাস্তাই হকার ও অটোরিকশা-মিশুক চালকেরা দখলে নিয়েছেন ফুটপাতগুলো। শুধু ফুটপাত নয়, টঙ্গীবাড়ীর ব্যস্ততম সড়কগুলো দখল করেও চলছে তাদের রমরমা ব্যবসা। এতে করে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

টঙ্গীবাড়ী ,বা‌লিগাও ,বেতকা, বিভিন্ন সড়কে এ চিত্র দেখা গেছে। ফুটপাত দখলে নেয়ায় অনেক স্থানেই সংকুচিত হয়েছে মানুষের চলার পথ। বাড়ছে যানজট। কোথাও কোথাও অবৈধ স্থাপনা কিংবা বিভিন্ন মালামাল রেখে দেয়ায় বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। সংশ্লিষ্টরা বলছেন, টঙ্গীবাড়ীর ফুটপাতে হকারদের রাজত্বের নেপথ্যে রয়েছে প্রভাবশালীদের চাঁদাবাজি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, টঙ্গীবাড়ী ব‌্যস্ততম রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে পসরা বসিয়েছে হকাররা। এমনভাবে তারা ফুটপাত দখল নিয়েছে, যেখানে পথচারীদের বাধ্য হয়ে ধীরগতিতে হাঁটতে হচ্ছে। ফলে কোনভাবেই শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না। এভাবে চলতে গিয়ে অনেক নারীরা ইতস্তত বোধ করেন।  ফুটপাত ছাড়াও কোথাও কোথাও আবার সড়ক দখল করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়ছে, বাড়ছে তীব্র যানজট। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ব্যাটারি চালিত অটো রিক্সা, মিশুক সহ বড় বড় যানবাহনের কারণে এ ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং যত্র-তত্র পার্কিং এর ফলেও যানজট লেগেই আছে।

উপজেলা শহরের এই চত্বরটিতে উপজেলা পরিষদ, টঙ্গীবাড়ী বাজার, কলেজ রোড, থানা রোড‌, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকা সহ গুরুত্বপুর্ণ সেবা কেন্দ্র থাকলেও যানজটের কারণে জনসাধারনের যাতায়াতে ভোগান্তি বেড়েই চলেছে। আর এ কারণেই রাস্তা, ফুটপাত সবই ঢাকা পড়েছে দোকান, গ্যারেজ, আর পার্কিং করে রাখা যানবাহনে।

এছাড়া, মেইন সড়কে বিভিন্ন রুটের পরিবহনগুলো পার্কিং করে রাখা হয়। আর সেখান থেকেই পর্যায়ক্রমে একটা করে বাস যাত্রী ভর্তি করে ছেড়ে যায়। এতে ছোটবড় সব পরিবহনের চাপ বাড়ছে মূল সড়কে। ফলে যানজটের মাত্রাও বেড়েছে কয়েক গুণ।

ফুটপাতের হকাররা সড়কের প্রায় পুরো অংশ দখল করে ব্যবসা পেতে বসেন। সড়কের উপর দোকান, সড়ক বিভাজকের উপর দোকান, পাশের ফুটপাতেও দোকান। সর্বত্রই হকারদের নানা পণ্যের পসরা।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে,টঙ্গীবাড়ী ফুটপাত ও রাস্তা সোনার চেয়েও দামি। এখানে ১০ বর্গফুট রাস্তার একাংশের দৈনিক ভাড়া ২৫০ টাকা। ফুটপাতের ভাড়া আরো বেশি। হকার ও ফুটপাত ব্যবসায়ীদের রাস্তায় পণ্য বিক্রির সুযোগ দিয়ে ভাড়া আদায় করা হয়। তবে কারা চাঁদা নেয় তা তারা বলতে অপারগ।

মাসের পর মাস উপজেলা আইনশৃঙ্খলা মিটিং করেও উপজেলা প্রশাসন পারছে না উপজেলা শহরের এ যানজটের স্থায়ী সমাধান করতে।

উপজেলা চত্বরে যানজটের বিষয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসেন বলেন, আলোচনা হয়েছে, যানজটের স্থায়ী সমাধানের জন্য সবাইকে সাথে নিয়েই সমাধানের পথ খোঁজা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park