1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেট ও নাটোরের দুই ছাত্রীর বিয়ে নিয়ে তোলপাড়

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে পরিচয় অত:পর আলাপ আলোচনা, তারপর দুই মেয়ের মধ্যে গভীর প্রেম নিবেদন ঘরবাধার স্বপ্ন দুজনের মধ্যে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) ওই মাদ্রাসাছাত্রী সিলেট থেকে নাটোরে পৌঁছায় বিয়ের জন্য।
সিলেটের কোতোয়ালি থানা এলাকার একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে গত ৭ মাস ধরে নাটোর সদর উপজেলার একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কের সূত্র ধরে সিলেটের ওই মাদ্রাসাছাত্রী শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিয়ে করতে নাটোরে চলে আসে। বিষয়টি জানা জানি হলে শুক্রবার সন্ধ্যায় নাটোর থানা পুলিশ এসে দুই ছাত্রীকে তাদের হেফাজতে নেয়। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাটোরের স্কুলছাত্রীর মামা বলেন, ফেসবুকের মাধ্যমে তার ভাগ্নির সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে তারা শুনেছেন। এসব নিয়ে পারিবারিক ভাবে বকাঝকাও করা হয়েছিল। কিন্তু আজ তার ভাগ্নির কাছে একটি মেয়ে চলে এসেছে। তারা দুইজন বলছে- ‘বিয়ে করবে’। এটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়।
তিনি বলেন, নাটোর থানার পুলিশ এসে সিলেট থেকে আসা ওই মেয়েকে থানায় নিয়ে গেছে। আর তার ভাগ্নিকে তাদের হেফাজতে দিয়েছে।
সিলেট থেকে আসা মাদ্রাসাছাত্রী জানায়, ৭ মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে-ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে তারা সমকামিতার সিদ্ধান্ত নেয়। এ জন্য বিয়ে করতে নাটোরে এসেছে। নাটোরের ছাত্রী জানায়, তারা উভয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তারা একসঙ্গে থাকতে চায়।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা সন্ধ্যায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদের উভয় পরিবারের অভিভাবকদের হাতে দেওয়ার প্রস্তুতি চলছে। উভয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park