1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিএনপির পালা শেষ, এটা আর ফিরে আসবেনা: এমপি মোরশেদ আলম

গিয়াসউদ্দিন রনি, জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালী-২ আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি বলেছেন, বিএনপির পালা শেষ। এটা আর দুনিয়াতে ফিরে আসবেনা। এটা শেষ হয়ে গেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি বলেন, আমি নির্বাচনের আগে বলেছি বাংলাদেশে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে। যদি সেনবাগে আওয়ামীলীগ না এসে অন্য দল ক্ষমতায় আসে। সে আপনাদের কোনো উন্নয়ন দিতে পারবেনা। আপনাদের এখানে একদল আছে ধানের শীষ-বিএনপি। কিছু লোক বিএনপি করে আমার কোনো আপত্তি নেই। তবে সেনবাগে এটা একটু বেশি। অন্য জায়গায় এটা নেই। তবে এটা ভুলে যান।
মোরশেদ আলম এমপি বলেন, আগামী পাঁচ বছর পর আবার নির্বাচন হবে। তখন দেখবেন বিএনপির অস্তিত্ব নেই, ওদেরকে আর খুঁজেও পাবেননা।  অতএব ওটা মাথা থেকে ফেলে দেন।
খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিসুর রহমান তারেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, এস,এ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর, কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সুমন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park