
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনালে ১২শ কেজি জাটকা ইলিশ সহ দুই জনকে আটক করে ১ বছরের করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার বেশনাল মোড়ে টঙ্গীবাড়ী থানা পুলিশের সহযোগিতায় জাটকাসহ একটি ট্রাক আটক করে উপজেলা প্রশাসন। ট্রাকটি থেকে আনুমানিক ১২শত কেজি জাটকা জব্দ এবং দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টঙ্গীবাড়ী সহকারী কমিশনার (ভূমি) জনাব রেজওয়ানা আফরিন আটককৃত দুই জনকে ১ বছরের করে সাজা প্রদান করেন। পরে জব্দকৃত জাটকা ইলিশগুলো ২৩ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা।
এ ব্যাপরের টঙ্গীবাড়ী সহকারী কমিশনার(ভূমি) রেজওয়ানা আফরিন বলেন, জাটকা পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যাক্তিকে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে। জব্দকৃত ১২শত কেজি জাটকা ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Leave a Reply