1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঈদগাঁও-রামুতে অবৈধ ১০ ইট ভাটায় অভিযান- ৩৩ লক্ষ টাকা জরিমানা

আনোয়ার হোছাইন ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
“রহস্যময় কারণে দুই ইট ভাটা ধরাছোঁয়ার বাইরে”!        >>>><<<<
কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার অবৈধ ১০ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ১৯ ও ২০ ফেব্রুয়ারী পরিচালিত পৃথক অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযানে ১০ টি অবৈধ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় সর্বমোট ৩৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দু’টি ভাটার চুল্লি ধ্বংস করে দেয়াসহ চুল্লির আগুন নিভিয়ে দেয়া হয়। একই সাথে ভাটা গুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
কিন্তু ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় লোকালয় ও ফসলী জমিতে স্হাপিত টি কে ব্রিক ফিল্ড ও ইসলামাবাদ বোয়ালখালী ব্রিকফিল্ড বরাবরের মতই রহস্যজনকভাবে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার’র পরিদর্শক মুসআব ইবনে রহমান বলেন, প্রথম দিনের অভিযানে রামু উপজেলার ৫ টি ব্রিক ফিল্ডকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) পরিচালিত অভিযানে ঈদগাঁও উপজেলার দিবা ব্রীক ফিল্ডকে ২ লক্ষ টাকা, এসএমএ ব্রিক ফিল্ডকে ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, আরএমএম ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, এম কে ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা ও আরকেসি ব্রিক ফিল্ডকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র কেমিস্ট মোঃ আবদুছ ছালাম, পরিদর্শক ফাইজুল কবির ও মুসাইব ইবনে রহমান উপস্থিত ছিলেন। জেলা পুলিশের সদস্যবৃন্দ, র‌্যাব ১৫ এর  টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park