1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক ও পিঠা উৎসব চলছে। ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর ২৮ বছর পুর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অংকুর নাট্য একাডেমীর আজীবন সদস্য জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র প্রতিষ্ঠতা পরিচালক সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কের চেয়ারম্যান খন্দকার হাফিজ ফারুক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের খুলনা বিভাগীয় সমন্বয়কারী একরামুল হক লিকু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় নির্বাহী সদস্য শাহীনুর আলম লিটন, ঝিনাইদহ জেলা নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুরের আজীবন সদস্য আশরাফুল আলম। প্রথম দিনে পরিবেশন করা হয় নাটক, নাচ, গান ও কবিতা আবৃতিসহ নানা পরিবেশনা। অংকুর নাট্য একাডেমীর সদস্যরা এই পরিবেশনায় অংশ নেয়। গভীর রাত পর্যন্ত নাচ-গান উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ। অপরদিনের চলে পিঠা উৎসব। ভাপা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, পাকানসহ বাহারি স্বাদের পিঠার স্টল প্রদর্শণ করা হয়। এছাড়াও সাঁতারে অসামান্য অবদান রাখায় ৩ জনকে সম্মাননা প্রদাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park