1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
‘সচেতন, সংগঠিত ও সেচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই অলিম্পিয়াড আয়োজন করে।
এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা।
সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সুজনের কেন্দ্রিয় সহযোগী সমন্বয়ক হাফিজুর রহমান, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন।
এর আগে সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে  অলিম্পিয়াড করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী ফোরামের সমন্বয়কারী হাসিব আল আমিন ও যুগ্ম সমন্বয়কারী আহমেদ উল্যাহ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park