1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বীরগঞ্জে ভুট্টা বস্তার খামাল ভেঙ্গে উপরে পড়ে এক শ্রমিককের মৃত্যু

মো.নাজমুল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে গোডাউনে ভুট্টা লোড-আনলোড করার সময় বস্তার খামাল ভেঙ্গে উপরে পরায় জ্যোতিস (৪৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১-০২-২০২৪) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ ব্যক্তি মারা যায়। নিহত জ্যোতিস রায় উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের টাকুয়া রায়ের ছেলে এবং অর্জুন রায়ের অধীনে ঐ কোম্পানীতে কাজ করত।
উপজেলার চাকাই যদুর মোড় এলাকার বাবুল ইসলাম এর একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
গোডাউনটি বর্তমানে নিউ হোপ নামীয় একটি ভুট্টা প্রোসেসিং কোম্পানির অধীনে ভাড়ায় চালিত। সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লেবার সরদার অর্জুন রায় জানান, নিহত জ্যোতিস রায় নিউ হোপ কোম্পানির গোডাউনে গত বৃহস্পতিবার দুপুরে ভুট্টার বস্তা সরানোর সময় খামাল ভেঙ্গে উপরে পড়ে যায়। গুরুতর অবস্থায় জ্যোতিসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এ বিষয়ে নিউ হোপ কোম্পানীর গোডাউনে দায়িত্বরত সোহেল রানা জানান দূর্ঘটনা কবলিত হয়ে শ্রমিক নিহতের ঘটনা কর্তৃপক্ষ কে জানানো হয়েছে, মানবিক দিক বিবেচনা করে তারাই ঘটনাটির সঠিক সিদ্ধান্ত নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park