1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মেশিনে হাঁসের বাচ্চা ফুটিয়ে লিটনের মাসিক আয় ৩ লাখ টাকা

মো.নাজমুল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইনকিউবেটর এর মাধ্যমে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সফলতা পেয়েছে লিটন। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। আর খামারিদের সব ধরণের সহায়তা করছে স্থানীয় প্রেণি বিভাগ।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মোহনপুরের ইউনিয়নের ৯৯নং ওয়ার্ডের কাশিপুর খুশির বাজার এলাকার সাবেক মেম্বার খলিলুর রহমান ছেলে লিটন ইসলাম। প্রায় এক যুগ থেকে তার বাবা তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আসছিলেন। পরে আধুনিকতার ছোঁয়ায় বাবার ব্যবসাতে সহযোগিতা করার জন্য ইনকিউবেটর কিনেন। তিনি বিভিন্ন জাতের হাসের ডিম থেকে বাচ্চা উৎপন্ন করে। বাড়ির পাশে পুকুর থাকায় বিভিন্ন জাতের হাস পালন করেন। যা প্রতিনিয়ত ডিম দেওয়াতে বাড়তি ভাবে ডিম কিনতে হয় না লিটন কে অল্প খরচে লাভ হওয়াতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। শুধুমাত্র হাঁস প্রজনন, ডিম উৎপাদন ও বিক্রি করা হয় না দেশি সাদা ও কালো জাতের পাশাপাশি চীনের জিনডিং, বেইজিং, পিংকি, ইংল্যান্ডের খাকি ক্যাম্পবেল ও ভারতের রানারসহ বিভিন্ন দেশের উন্নত জাতের হাঁস পালন ও বাচ্চা প্রজনন করা হয় খামারটিতে। বীরগঞ্জের খামারটি হাঁস প্রজনন খামার হিসেবে পরিচিত হয়েছে। প্রতি সপ্তাহে ছয়দিন পর পরপর ডিম ফুটানো বাচ্চা বুকিংয়ের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের কাছে বিক্রি করা হয়। বাজার মূল্যের চেয়ে খুবই কম মূল্যে দেশি বিদেশি নানা প্রজাতির হাঁসের বাচ্চা ও ডিম বিক্রি হয় বলে, বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও উদ্যোক্তারা এ খামারে কিনতে আসেন। এখান থেকে হাঁস, বাচ্চা ও ডিম দেশের অধিকাংশ জেলাতেও সরবরাহ করা হয়। তার সফলতা দেখে জেলার অনেক তরুণ এই হাঁসের খামার তৈরিতে উদ্বুদ্ধ হচ্ছেন।
বেইজিং হাঁসের ডিম থেকে বাচ্চা ফোঁটানের পদ্ধতি তে ৩০০ বাচ্চা ফোটানোর মত ইনকিউবেটর মেশিন উদ্ভাবন করেন। এতে খরচ হয় ৫০ হাজার টাকা। ২৮ দিন পর বাচ্চাগুলো খোলস থেকে বেড়িয়ে আসার পর সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দেন। লভ্যাংশ বেড়ে যাওয়ায় ছোট ইনকিউবেটর ভেঙ্গে এখন ৬ হাজার ও ১২ হাজার বাচ্চা ফোটানোর ইনকিউবেটর তৈরি করেন। এতে তার খরচ হয় ৫ লক্ষ টাকা। প্রতিটি বাঁচ্চা উৎপাদনে খরচ হয় ৩০ থেকে ৩৫ টাকা। বিক্রি করছেন ৭২ থেকে ৭৫ টাকায়। মাসে তার ১৩ হাজার বাচ্চা বের হয়ে আসে। মাসে তার আয় হয় প্রায় ৩ লাখ টাকা। খানসামা, দেবীগঞ্জ, নীলফামারী, ভুল্লি বাজার কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা, মেলা, দিনাজপুর, লালমনিরহাট থেকে ক্রেতারা এসে লিটনের কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে তরুণ এই উদ্যোক্তা প্রসেসিং প্লান্ট তৈরির মাধ্যমে হাঁস মোটাতাজা করে মাংস বাজারজাত করার পাশাপাশি বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন।
বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওসমান গনি বলেন, ভ্যাকসিন ওষুধসহ সব ধরণের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি এ পর্যন্ত ২ থেকে ৩ লাখ টাকার হাঁস ও ডিম বিক্রি করেছেন। আমরা আশা করছি তার সফলতা দেখে এ উপজেলার অন্যান্য নারী-পুরুষ অনুপ্রানিত হয়ে খামারি হয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবেন বলে আমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park