1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জাতীয় শিশু পুরস্কার পেল মহেশপুরের সাহারা ময়ুরাক্ষী

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরের মেয়ে সাহারা ময়ুরাক্ষী জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অধিকার করায় সাহারা ময়ুরাক্ষীকে এ পুরস্কার দেওয়া হয়। ৮ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সাহারা ময়ুরাক্ষী ২০২৩ সালে মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে সে রাজধানীর হলিক্রস স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. রশিদ্দুন্নবী এবং মা শাহানাজ পারভিন। বাবা কলেজ শিক্ষক ও মা স্কুল শিক্ষক।

এর আগে সাহারা ফিজিক্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে ২য় এবং বিজ্ঞান প্রজেক্ট ও কুইজ প্রতিযোগীতায় জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, ধারাবাহিক গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সৃজনশীল মেধা অন্বেষণ, জারি গান, উপস্থিত অভিনয় সৃজনশীল নৃত্য, লোকো নৃত্য, রবীন্দ্র সংগীত, একক বিতর্ক, দলীয় বিতর্ক এবং গণিত অলিম্পিয়াডে উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park