1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর বৈশাখী বধূগঞ্জ এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষার্থী,গৃহবধূ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে বালু উত্তোলন বন্ধ রাখতে আদেশ দেয়। একই সাথে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়। কিন্তু কয়েকদিন পর তারা পুনরায় স্থানীয় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সেখান থেকে বালু উত্তোলন শুরু করে। এতে ৭শ’-৮শতাধিক পরিবার হুমকির মধ্যে পড়বে। এছাড়া একই গ্রামের সরকারি সড়ক, স্কুল,কবরস্থান এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাবে।
ইউপি সদস্য তানভীর উদ্দিন অভিযোগ করে বলেন, ঢাকা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান গত ২০-২৫ দিন ধরে কৃষি জমি, বাড়ি এবং সরকারি সড়কের পাশে তাদের ব্যক্তি মালিকানা জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। তারা সেখান থেকে ৩০ থেকে ৩৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করার কথা হয়েছে। তারা আইন কানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলন পুনরায় শুরু করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা গ্রুপের ম্যানেজার গণমাধ্যম কর্মিদের কথা না বলে এড়িয়ে যান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম রানা, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, গৃহবধূ মিনারা বেগম প্রমূখ।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ঘটনাস্থলে একবার সহকারি কমিশনার ভূমি অভিযান চালায়।  তখন তিনি বালু উত্তোলন বন্ধ করে সরঞ্জামাদি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে আসেন।
অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ভূমির মালিক বালু উত্তোলন করার জন্য জেলা প্রশাসকের থেকে অনুমতি নিয়েছে কিনা আমি জানিনা।  জেলা প্রশাসক বালু উত্তোলনের অনুমতি দিলে তারা তাদের জায়গা থেকে বালু উত্তোলন করতে পারেব। তবে বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে বিষয়টি আমি দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park