1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

উল্লাপাড়ায় কলেজ ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

মো.আনোয়ার হোসেন সাগর,চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের অদূরে ফসলের মাঠের একটি সেচ ঘরের পানির ড্রেন থেকে স্বপন (২০) নামের এক কলেজছাত্রের চোখ উপড়ানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ফসলের মাঠে যুবকের মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও গোয়েন্দা শাখা।

নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। স্বপন এবার হাজী কোরব আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

নিহত স্বপনের বাবা শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি তাকে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

নিহত স্বপনের ছোট ভাই নয়ন ইসলাম সাংবাদিকদের বলেন, সকাল আনুমানিক ১০টার দিকে রেললাইন থেকে একটু দূরে মাঠের মধ্যে সেচ ঘরের পাশে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় আমি আমার ভাইকে দেখতে পাই এবং চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে তখন আশপাশের লোকজন এগিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম  বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিমও এসেছে। তারাও কাজ করছেন।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park