1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়।

সেসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনর সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন পদ্ম সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলায় কর্মরত সংগঠনের প্রতিনিধি এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দীন বিশ্বাস, পদ্মা ইয়ুথ ইনিসিয়েটিভ এর সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান এবং দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার মেয়র মোঃ কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল এর নির্দেশনায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ এবং পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনের সহায়তায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইদহ পৌরসভার সদর হাসপাতালের সামনের এলাকার প্রায় ৩০ টি তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park