1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তরের হিমেল হাওয়া আর কন কনে শীতে ঝিনাইদহে অসহায়, গরীব ও দু:স্থ্য পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর উদ্দ্যোগে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর শাখা অফিসে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচীর উপ-পরিচালক ফিরোজ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, এসএটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর ঝিনাইদহ জেলা শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুন উর-রশীদ, সদর শাখা ব্যাবস্থাপক দিলশাদ আলীসহ পি এম কে এর কর্মকর্তারা।

সেসময় সদর শাখা অফিসের ৫’শত সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে অসহায় হতদরিদ্র পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচীর ঝিনাইদহ জেলার ৫ টি শাখাসহ যশোর জোনের ১১ টি শাখায় ৫ হাজার ৫’শত কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park