1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

কুলাউড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের-২ আরোহী নিহত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের বেপরোয়া ধাক্কায় মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ৩০ জানুয়ারি ২০২৪ইং, দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ব্যাবসায়ী আবু সুফিয়ান মোটরসাইকেলযোগে ফুলতলা থেকে কুলাউড়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ান নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা নরসিংহ বুনার্জি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ঘটনার পর থেকে ঘাতক চালক ট্রাক ফেলে পালিয়ে যায় । পরে ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটানায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন অপরজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park