1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে আওয়ামী লীগের কার্যালয়ের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়।
নেতৃবৃন্দ জানায়, সোমবার রাত ১০ টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে ও সামনে টাঙানো সকল ব্যানার ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পরে থাকতে দেকে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনে আওতায় আনার দাবী আওয়ামী লীগের নেতাকর্মীদের।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস ও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিলো সেগুলো কেটে ও ছিঁড়ে ফেলেছে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছবি ছেড়ার ধৃষ্ঠতা দেখাতে পারে সে যত পরাক্রমশালী হোক, যার ইন্ধনে হোক তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, পোস্টার ও ব্যানার ছেঁড়া দু:খজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে যাচাই করে দেখছি। এ ঘটনা কারা ঘটিয়েছে তার দ্রুতই বের করব বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park