1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আওয়ামীলীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি  করেছে-ঠাকুরগাঁও জেলা বিএনপি

মো.সোহেল রানা, ঠাকুরগাঁও সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ পূর্ব ঘোষিত দশ দফা দাবিতে  দুপুরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৮ এপ্রিল) জেলা বিএনপির কার্যালয় চত্বরে দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচী বিকেল ৫টা পর্যন্ত চলে।
উক্তকর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান।
এসময় নেতারা বলেন, আওয়ামিলীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা শুরু করছে। রাস্তা বন্ধ করে তারা শান্তি সমাবেশে অশান্তি সৃষ্টি করে মানুষকে কস্ট দিচ্ছে। তারা জনগণের দুঃখ কস্টের কথা না বলে নিজের উন্নয়নের বাণীতেই ব্যস্ত থাকে। এ শহরের ছাত্রলীগ ও যুবলীগের প্রত্যেকটি বাড়িতে রামদা সহ দেশীয় অস্ত্র আছে। নিরপেক্ষ সরকার ছাড়া এবার বিএনপি নির্বাচনে যাবে না। আমাদের দাবী আদায় না হলে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতে পারবে না। তাদের সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে হবে। দেশের মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে।
বক্তারা আরো বলেন, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জেল-জুলুম দিয়ে আন্দোলন থেকে আমাদের দূরে রাখার চেষ্টা করছে। চাল, ডাল, মাছ, মাংস, আটা ও তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। মানুষের মুক্তির জন্য কঠোর আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপি মাঠে আছে, আগামীতেও থাকবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে পতন করা হবে।
অবস্থান কর্মসূচি শেষে দেশবাসীর শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন দলটি।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ইউনুস আলী, মহিলাদলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, পৌর বিএনপির সভাপতি তারেক আদনান, ছাত্রদলের সভাপতি মো: কায়েস আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park