1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন ঝিনাইদহের দিপ্তী রহমান

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন দিপ্তী রহমান। রোববার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা করা হয়।
খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা সুশান্ত সরকার এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা ৫ জন, রানারআপ ৫ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনসহ মোট ৫০ জনকে সন্মাননা প্রদান করা হয়।
ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চল হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিপ্তী রহমানকে সম্মাননা প্রদাণ করা হয়। তার এই প্রাপ্তিতে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলার সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park