1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শহীদ জিয়ার ৮৮তম জন্মবার্ষিকী-জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা, উনার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-দোয়া মাহফিল ও শিরনি (তাবারুক) বিতরণ করা হয়। পরে সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ইং, বিকাল সাড়ে ৫টার সময় মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়ক আঁখি প্লাজা অনুষ্ঠিত হয়।
এ সময় মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বকসি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মোঃ মাহবুব ইজদানী ইমরান, সহ-সভাপতি এডভোকেট রুনু কান্ত দত্ত।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নিয়ামুল হক, প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম অভি-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park