1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গোলাপগঞ্জে মা সমাবেশ ও গুণী শিক্ষককে সংবর্ধনা

গোপালগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
গোলাপগঞ্জের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন ও তাহার সহধর্মিণী শিক্ষানুরাগী সুলতানা উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং গুণী প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের  সভাপতিত্বে প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী সমাজসেবক সেলিম আহমদ, আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হুছনা বেগম, হাফিজ উদ্দিন লিটন,কবির আহমদ, শিক্ষক নার্গিছ সুলতানা, নিয়তী রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকের সম্মান একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব।

তারা আরোও বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park