1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত নির্দেশনায় লৌহজং বিএনপির অবস্থান কর্মসূচি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিদুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। উপজেলা বিএনপির কার্যালয়ে শনিবার দুপুর ২টার দিকে এ কর্মসূচি করেন। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে কর্মসূচিতে যোগ দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে ও সদস্য এবং সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আনোয়ার হোসেন জনি, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজী আহসান বায়েজিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান, সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, কৃষক দলের সাধারণ সম্পাদক আবু তাহের মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন, সদস্য সচিব রানা হোসেন রনি, সরকারি লৌহজং কলেজের সদস্য সচিব দেওয়ান জহির আমিন, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহমেদ রিয়াজ, হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ সরদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park