1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় এসিল্যান্ডকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা

নুর-আমিন খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিদায় কথাটি বেদনা বিধুর, নয়নে অশ্রুঝরা, মন চাহে নাতো দিতে যে বিদায়, হৃদয়ে বেদনা ভরা, বিদায়ী সানাই বাজিতেছে দ্বারে, মানবিনা সেতো বাঁধা,মায়ার বাঁধনে বাঁধিয়া রাখিতে,বৃথাই অশ্রু সাধা।

দিনাজপুরের খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। তাই নতুন কর্মস্থল রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান ও খানসামা থেকে বদলিজনিত কারণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। তিনি ২০২১ সালের জুলাই মাসের ৭ তারিখে এসিল্যান্ড হিসেবে খানসামা যোগদান করেছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park