1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রৌমারীতে বাদামের বাম্পারর ফলন

শৌখিন মিয়া রৌমারী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে অনাবাদি জমিতে বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এ মৌসুমে ১৬০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। চাষ হয়েছে প্রায় ১৬৫ হেক্টর জমিতে। এ বছর বাদামের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
চরাঞ্চলে বাদামের মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে। বাদাম তোলা শেষ হয় ডিসেম্বর-জানুয়ারিতে।
সরেজমিনে উপজেলার বন্দবেড়, চরশৌলমারী, ঘুঘুমারী ও যাদুরচর ইউনিয়নের চরগুলো ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে বাদামের গাছ। সেখানে কৃষকরা বাদাম তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন।
চরশৌলমারী গ্রামের কৃষক জয়নাল হক বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে চলতি মৌসুমে আমি এক বিঘা জমিতে বাদাম চাষ করেছি। বোনা থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। এ বছর বাজারে কাঁচাবাদাম মণপ্রতি ৩ হাজার ৯০০ টাকা, শুকনা বাদাম ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাদামের দাম ভালো থাকায় আমার লাভ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা।’
প্রতিবছর বাদামের চাষ করেন ঘুঘুমারী গ্রামের কৃষক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘এ মৌসুমে দুই বিঘা জমিতে বাদাম চাষ করেছি। অন্য বছরের তুলনায় এ বছর বাদামের বেশি ফলন হয়েছে। দামও এবার বেশি পাওয়া যাচ্ছে। আগামী বছর ৭ বিঘা জমিতে বাদামের চাষ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park