1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পল্লী চিকিৎসকসহ গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি, গ্রেপ্তার-২

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালী সদর উপজেলায় পল্লী চিকিৎসককে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূর সাথে নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সাথে পুলিশ পর্নোগ্রাফী ভিডিও সহ দুটি মোবাইল, নগদ টাকা ১০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের দুল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত মো. আফনান হোসেন শুভ (২০) উপজেলার দেবীপুর গ্রামের আবদুর রহমান মিস্ত্রি বাড়ির মো. হারুনের ছেলে এবং রুহুল আমিন (৩৫) একই গ্রামের নোমান হুজুরের বাড়ির মৃত আহাম্মদ উল্যাহর ছেলে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  ।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, উপজেলার নেয়াজপুর ইউনিয়নের একজর পল্লী চিকিৎসক (২৯) গত ৩ জানুয়ারি রাতে তার প্রতিবেশী এক গৃহবধূর ছেলে অসুস্থ্য হওয়ায় ফার্মেসী বন্ধ করে ওষুধ নিয়ে তার বাড়িতে যায়। ওষুধ দিয়ে বের হওয়ার সাথে সাথে একই এলাকার বখাটে মো. আফনান হোসেন শুভ, মো.রুহুল আমিন ও মো.সোহেল সহ অজ্ঞাত ৩/৪ জন পল্লী চিকিৎসককে ধারালো চাকু দেখিয়ে গৃহবধূর বসতঘরে নিয়ে মারধর করে।  এরপর হুমকি-ধমকি দিয়ে জোর পূর্বক উভয়কে উলঙ্গ করে তাদের মোবাইল ফোনে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে। একপর্যায়ে নগ্ন ভিডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বিভিন্ন ধাপে পল্লী চিকিৎসকের থেকে নগদ ৪ লক্ষ ১১ হাজার টাকা ও ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে যায়।
ওসি নাজিম উদ্দিন আহমেদ আরও বলেন, ভুক্তভোগী পল্লী চিকিৎসক এ ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পর্নোগ্রাফিসহ চাঁদাবাজির আইনে মামলা নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park