1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীতে তীব্র শীতে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতে কষ্টে থাকা গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের ওয়ালী উল্যাহ নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার হলরুমে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের পক্ষ থেকে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা ও বাংলাদেশ ইউপি সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.ইসমাইল খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক সুজন উপস্থিত ছিলেন।
এসময় স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের উপদেষ্টা মো.সহিদুল ইসলাম ও স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকমের সম্পাদক মোহাম্মদ সোহেল বলেন, টানা কয়েকদিনের তীব্র শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এই শীতে স্মার্ট বাংলাদেশ ২৪ ডটকম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করছে। অসহায় মানুষগুলোর দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park