1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শেরপুর সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৬

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার সদর উপজেলায় শেরপুর সড়কের লোকাল বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার ১৯ জানুয়ারি ২০২৪ইং, দুপুর ১২ টার সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সড়কের কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা-২জন হলেন- শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আবাস মিয়া (৭০) ও মোঃ মধু মিয়া (৬৫)। নিহত দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর একই এলাকায়। এ সময় দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার সময় মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাবার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন, মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park