1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

খানসামায় ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শফিকুল ইসলাম সোহাগ খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) সকালে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব, রংপুরের আয়োজনে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সোনালী ব্যাংক পিএলসির জিএম মোঃ রশিদুল ইসলাম, খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসান সহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কম্বল নিতে আসা বেলপুকুর গ্রামের শাহাপাড়ার নবে রহমান (৭০) বলেন, বয়স হয়েছে আর শরীর চলে না। রংপুর থাকি আসিয়া হামাক কম্বল দেইল। ওমার জন্য দোয়া করি আল্লাহ ওমার ভাল করুক।

বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়াতে ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park