1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বৃহস্পতিবার মৌলভীবাজারে আসছেন নবনির্বাচিত কৃষি মন্ত্রী

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন হতে বার বার নির্বাচিত উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি দ্বাদশ সংসদ নির্বাচনে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই তিনি শপথ নিতে ঢাকা চলে যান। সেখানে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীকে মুল্যায়ন করে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রিত্ব উপহার দেন।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ তার নির্বাচনী এলাকায় ফিরছেন বৃহস্পতিবার (১৮-০১-২০২৪ খ্রী:)। এদিকে এলাকায় আসছেন শুনে মানুষের মধ্যে আনন্দের শেষ নেই। প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়ে ব্যানার ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল পৌরসভার পাশে জেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠান। যেখানে অন্তত ১০ হাজার মানুষ জমায়েত হবেন বলে জানা যায়।
বুধবার ১৭ জানুয়ারি ২০২৪ইং, সরজমিনে দেখা যায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী থেকে মৌলভীবাজার সড়ক, ষ্টেশন-ভানুগাছ সড়ক ও হবিগঞ্জ সড়ক অভিনন্দন সংবলিত ফেস্টুন ও তোরণে ভরে গেছে। শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ফুলের দোকান গুলোতে দেখা যায় শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া বানাতে মানুষের ভীড়। শত শত তোড়া গতকালই তৈরী করে রেখেছেন ফুলের দোকানীরা। অনেকে নতুন করে অর্ডার নিতে পারছেন না তারা।
এ বিষয়ে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি গণমানুষের নেতা। তাদের প্রিয় নেতা কৃষি মন্ত্রী হয়েছেন মানুষতো ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন জানাবেই।
শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন বলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মানুষের কাছে থাকতে পছন্দ করেন। তিনিও মানুষকে ভালোবাসেন এই ভালোবাসার প্রতিদানে তিনি ভালোবাসাতো পাবেনই।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বলেন, কৃষি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি কে তৃণমুল থেকে শহর শহরতলী সকল মানুষই ভালোবাসেন। তাইতো একবার দুইবার নয় তিনি যতবার সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকবারই তারা ভোট দিয়ে বিপুল ভোটে তাঁকে বিজয়ী করেছেন। জনগনের জন্য এই নেতার দরজা সব সময় খোলা। তিনি বিজয়ী হওয়ার পর পরই ঢাকায় চলে যান। এর পর থেকে তার বাসায় শত শত মানুষ ভীড় করছেন। এই মানুষ গুলোর জন্য তারা বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন কৃষি মন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে গণ সংবর্ধনার আয়োজন করেছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ১৮ জানুয়ারি ২০২৪ইং, সকাল ১১টায় তিনি শ্রীমঙ্গলে আসবেন। তাই শ্রীমঙ্গলের প্রবেশদ্বার থেকেই শত শত মানুষ তাকে বরণ করে নিতে আসবে শ্রীমঙ্গলে। পরে সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গলের জেলা পরিষদ মাঠে দেয়া হবে গণ সংবর্ধনা। পরের দিন শুক্রবার বিকেলেও আয়োজন করা হয়েছে অনুরুপ অনুষ্ঠান।
এ বিষয়ে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মুঠোফোনে বলেন, আমার এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। তাঁরা আমাকে বার বার নির্বাচিত করেছেন। আমিও চেষ্টা করি তাঁদের পাশে থাকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবার আমাকে কৃষি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দিয়েছেন। এখন থেকে আমার দায়িত্ব বেড়েগেছে অনেক গুন। আমি আমার দায়িত্ব পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park