1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দক্ষিণ সুরমা উপজেলাকে নান্দনিকতায় রূপান্তরিত করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে-এমপি হাবিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলাকে নান্দনিকতায় রূপান্তরিত করতে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। কিন্তু সবকিছুর পরে দক্ষিণ সুরমার সম্মানীত নাগরিকদের সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে আমাকে সহযোগিতা দিতে উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে “সদর দক্ষিণ” নামে নামকরণ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নির্মাণকাজ দ্রুততার সাথে শুরু করার ব্যাপারে আমি আন্তরিক। ইনশাল্লাহ, শিগগির আপনারা এগুলোসহ আরো উন্নয়ন কর্মকান্ডের সুখবর পাবেন।’

গত (১৬ জানুয়ারি) মঙ্গলবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁওস্থ বাসভবনে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন। দ্বিতীয়বারের মতো সিলেট-৩ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এমপি হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন ও সৌজন্য সাক্ষাৎ করতে যান। এমপি হাবিব নাগরিক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।

এ সময় ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডহক কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত সিটি মেয়র মোঃ আজম খান, সিনিয়র সদস্য সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ, সমাজসেবী আলহাজ্ব ফরিদুর রহমান, সমাজসেবী শাহ মোঃ নোয়াব আলী, সমাজসেবী আলহাজ্ব আব্দুস ছত্তার, সমাজসেবী শেখ মোঃ লায়েক মিয়া, সমাজসেবী ছয়েফ খান, সমাজসেবী নুরুল ইসলাম সুমন, সাংবাদিক এমএ মালেক, সমাজসেবী হাজী ফুল মিয়া, এডভোকেট মামুন হোসেন, সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংবাদিক জুমান আহমদ, সাংবাদিক মোঃ সানোয়ার আলী, সাংবাদিক সাদিকুর রহমান সোহেল, সাংবাদিক ইসমাইল আলী টিপু, সাংবাদিক এমরান ফয়সল, সাংবাদিক শামীম আহমদ তালুকদার, সাংবাদিক আবু বক্কর তালুকদার, সমাজকর্মী নুরুল ইসলাম প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park