1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে বাড়ির সীমানা বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কালাচান সরদার (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী দুই যুবক। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের ছাতি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ নারীকে আটক করেছে পুলিশ। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কালাচানকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীরা জানান। কালাচান একটি সিগারেট কোম্পানির ডেলিভারির কাজ করতেন। একমাত্র উপার্জনক্ষম চার কন্যাসন্তানের দরিদ্র পিতা কালাচানকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

 

প্রতিবেশী আবুল হোসেন জানান, কালাচানের সাথে প্রতিবেশী নিজাম সরদার ও তার ভাই নুর ইসলাম সরদারের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্ত হিরু, নিজাম সরদার ও বাবু, নুরু ইসলাম সরদারের ছেলে। হিরু ও বাবু মাদক মামলার আসামি হিসেবে মঙ্গলবার আদালতে হাজিরা দিতে যায়। সেখান থেকে এসে কোনো কারণ ছাড়াই কালাচানের বাড়ির বেড়া ভেঙে ঘরে হামলা করে। এ সময় কালাচানের সেজো মেয়ে সাদিয়া বাধা দিতে গেলে তাকে মারধর করে হিরু ও বাবু। পরে তারা কালাচানকে বাড়ির সামনের রাস্তায় পেয়ে কাঠের চ্যালা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথাসহ শরীরের নানা স্থানে আঘাত করে।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন বেপারী বলেন, কালাচান আমাদের সাথে মসজিদে জামাতে আসর নামাজ পড়ে আসে। এরপর সে বাড়িতে গিয়ে শুনতে পায় হিরু ও বাবু বাড়িঘরে হামলা করেছে। এরপর সে বাড়ির দলিল ও কাগজপত্র নিয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন সরদারের বাড়িতে যায়। এ সময় ইউপি সদস্য শাহিন বাড়িতে ছিলেন না। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালাচানকে পিটিয়ে গুরুতর আহত করে হিরু ও বাবু। কালাচানকে রক্ষা করতে গেলে হিরু-বাবু আমাদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা যায় কালাচান।

বুধবার সকালে কালাচানের বাড়িতে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। তার চার মেয়েসহ প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। মেজো মেয়ে সুমাইয়া জানান, তার বাবাকে হামলা করা ররক্তাক্ত স্থানটি বালতি এনে ধুয়ে ফেলে বাবুর স্ত্রী মাবিয়া।

লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুর স্ত্রী মাবিয়া বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park