1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে আরও সাত হাজার কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরও সাতহাজার কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চারহাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

ইমদাদুল হক মিলন বলেন, আজকে আমরা সাত হাজার কম্বল বিতরণ করছি। দেশের আরও বিভিন্ন জায়গায় আমরা কম্বল বিতরণ করছি। বসুন্ধরা গ্রুপ থেকে প্রতি বছর শীতের সময় যেন মানুষের কষ্ট না হয় সেজন্য সারাদেশে দুই থেকে তিনলাখ কম্বল বিতরণ করে থাকি। গতকাল করেছি রূপগঞ্জে আজও করছি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন এই শীতে কোনো মানুষ কষ্ট না পায়।রূপগঞ্জ এলাকা পছন্দ করার কারণ হচ্ছে আমাদের বসুন্ধরা গ্রুপ এই এলাকা থেকে খুব কাছে। এ এলাকার মানুষকে আমাদের নিজেদের মানুষ মনে করি। নিজেদের এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য আমরা এ কম্বল বিতরণ করছি। তিনি আরও বলেন, এর পাশাপাশি আমরা আরও কিছু কাজ করছি। আমরা একেবারে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই এলাকার কোনো মেধাবী ছেলে-মেয়ে, ছাত্র বা ছাত্রী পড়াশোনার জন্য যদি আমাদের কাছে যায় তাদের সারাজীবন পড়ানোর দায়িত্ব আমাদের। কোনো গরীব মানুষ যদি চিকিৎসা করাতে না পারে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় অনেক কাজ করতে চাই। বসুন্ধরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি।এই এলাকার একজন মানুষও যেন কষ্টে না থাকে আমরা সেজন্য এখানে কম্বল বিতরণ করছি এবং এরকম আরও অনেক কাজ করবো যেন এখানকার মানুষ ভালো থাকে।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও এমডি মহোদয় সব সময় রূপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেকোন সুখ-দুখে তারা আমাদের পাশে থাকেন।  করোনার মতো সংকটে এবং প্রত্যেক ঈদের খাদ্য- নিত্য প্রয়োজনীয় উপহার দিয়ে  থাকেন।এরই ধারাবাহিকতায় এই শীতে রূপগঞ্জে শীর্তাতদের মাঝে ৫০ হাজার কম্বল বিতরন করা হবে।

 

এর আগে সোমবার (১৫জানুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park