1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে শাহ মোস্তফা (র.) দরগায় ৬৮৩তম ওরস শুরু

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটের হযরত শাহ্জালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.) এর ৬৮৩তম ওরস মোবারক মৌলভীবাজার শহরের মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর এই ওরস মোবারক প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ অনুষ্ঠিত হয়।
মাজারের ওরস উদ্যাপন কমিটির সদস্যরা বলেন, গতকাল রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ইং, আসরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে গরু জবাই করা হয়েছে ও এশার নামাজের পরে জিকির আজকার অনুষ্ঠিত হয় দরগাহ প্রাঙ্গণে।
সোমবার ১৫ জানুয়ারি ২০২৪ইং, সকাল ৯টার সময় মাজারে গিলাফ চড়ানো, জোহর নামাজের পড়ে শিরনি বিতরণ এবং এশার নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।
শাহ মোস্তফা ওরসকে ঘিরে শহরের সড়ক-সহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে। দরগাহ প্রাঙ্গণ-সহ আশপাশের এলাকাজুড়ে দুই থেকে তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে। ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, হযরত শাহ্জালাল (রহ.) এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)। তিনি হযরত শাহ জালালের নির্দেশে মৌলভীবাজারে ইসলাম ধর্ম প্রচারে আসেন ওই সময়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ওরস উপলক্ষে মাজার ও এর আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park