1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ীতে স্কুল থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। এ ঘটনায় সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে। রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ইং, দুপুর সাড়ে ১২টার সময় জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খাদিজা জান্নাত সুলতানা (১২) ও নবম শ্রেণীর ছাত্রী কুলসুমা বেগম (১৪) বিদ্যালয় থেকে বই নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় ফুলতলা বিরইনতলা বস্তি গ্রামের মাইক্রোবাস চালক বলাই মিয়ার গাড়ি তার ভাতিজা প্রশিক্ষণ দিচ্ছিলো। প্রশিক্ষণার্থী ওই চালক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া স্কুল শিক্ষার্থীদের মাইক্রোবাস গাড়ি দিয়ে ধাক্কা দিলে পাশ্ববর্তী খালে পড়ে যায় শিক্ষার্থীরা। পরে তাদের কে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা জান্নাত সুলতানাকে মৃত ঘোষণা করেন।
নিহত খাদিজা জান্নাত সুলতানা সে ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মোঃ জয়নাল মিয়ার মেয়ে। আহত অপরজন কুলসুমা বেগম ও একই গ্রামের মৃত মুফিজ আলির মেয়ে। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park