1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহে সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট এবং কারিগরি শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন কার্ড বিতরন করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকালে ঝিনাইদহ  শহরের আরাপপুর বহুমুখী মানব কল্যান সংস্থার কার্যালয়ে সার্টিফিকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সনদপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (আইএমইডি) কামাল হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম। সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক বিপুল আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলার বগুড়া ইউপি চেয়ারম্যান ও সংস্থার ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সহ-সভাপতি নাজমুল হুদা পলাশ, সংস্থার প্রজেক্ট কো অডিনেটর তাপস কুমার দেবনাথ, সদস্য ও সময় টিভির ঝিনাইদহের রিপোর্টার লোটাস রহমান সোহাগ প্রমুখ। এ সময় অভিব্যক্তি করতে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া বেশ কয়েকজন শিক্ষার্থী  বলেন, অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে কম্পিউটার  শেখানো হয়। আমরা এখান থেকে কম্পিউটার শিখে অনেক অনলাইন ব্যবসা করছি। কেউ চাকুরী করছি।

যেসব শিক্ষার্থী সার্টিফিকেট লাভ করেছেন তারা এ সংস্থা থেকে বিনামূল্যে দুই মাসের প্রশিক্ষণ গ্রহন করেছেন।  “দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্ত ও হতদরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষনের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন” প্রকল্প বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর এবং বহুমুখী মানব কল্যাণ সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park