1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নতুন মন্ত্রী পরিষদের শপথ আজ || আসছে চমক

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সব মিলিয়ে পঞ্চম মেয়াদের জন্য তিনি শপথ গ্রহণ করবেন। সেইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। সেজন্য ইতোমধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন ৩৬ জনের এই তালিকা প্রকাশ করেন। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করবেন।

পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমান মন্ত্রিসভা থেকে ৩০ জনকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন পূর্ণ মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী বাদ পড়েছেন। তাদের মধ্যে অনেককেই নানা অনিয়ম, অদক্ষতা ও বেফাঁস কথাবার্তার জন্য বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া কেউ কেউ বয়সের কারণে বাদ পড়েছেন। আবার নতুনদের জায়গা দিতে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করা কাউকে কাউকে নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি। আগের মেয়াদেও মন্ত্রিসভায় বড় রদবদল এনে নতুনদের প্রতি আস্থা রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  নতুন সরকার গঠন করতে গিয়ে এবারও নতুনদের বেছে নিয়েছেন।

এর আগে বুধবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত নেন। সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশের আগেই মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফোন করে শপথের জন্য আমন্ত্রণ জানান।

 

নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হলেন যে ২৫ জন;

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১),শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪),আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২), শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (চাঁদপুর-৩), স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (মেহেরপুর-১) এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান (জামালপুর-২) পুনরায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।

নতুন করে স্থান পেয়েছেন মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান (ফরিদপুর-১) নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন (কিশোরগঞ্জ-৬)। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় বিগত দুটি মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা স্থপতি ইয়াফেস ওসমান আবারও ডাক পেয়েছেন। আর এবার মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে।

 

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা; প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নতুন ও পুরোনো ১১ জন। তাদের মধ্যে চারজন বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রী। তারা হলেন বেগম সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), বর্তমান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), বর্তমান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

৪০টি মন্ত্রানালয়ের মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৪০টি বিলাসবহুল গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। এসব গাড়ির চালকও প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park