1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পীকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এরপর মজিবুর রহমান চৌধুরী নিক্সন, পংকজ নাথ, এ কে আজাদ, আমাতুল কেয়া কিবরিয়া , জয়া সেনগুপ্তা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেন ও শপথ বইয়ে স্বাক্ষর করেন। জি এম কাদের, মো. মুজিবুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যগণ, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীকও শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।

উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন, জাসদের ১ জন, কল্যাণ পার্টির ১জন এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৬১ জন শপথ কক্ষে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে মাননীয় স্পীকারের কার্যালয়ে ঢাকা-৪ আসন হতে জয়ী স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেনকে স্পীকার শপথ বাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park