1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মৌলভীবাজারে রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ জেলা সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখেন। রোগী দেখার সময় হঠাৎ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার ১০ জানুয়ারি ২০২৪ইং, বেলা ২টা ৫ মিনিটের সময় মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের মৃত্যু হয়। তার মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরি বলেন, সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগী বান্ধব চিকিৎসক ছিল।বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের সময় তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গর্তীরভাবে শোকাহত।
মৌলভীবাজার বিএমএর সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যু হলে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ ম্যাসিভ সিভিএ স্ট্রোক।
ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park