1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঈদগাঁওতে রিহার্সাল ট্রেনের বগিতে কাটা পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু 

আনোয়ার হোছাইন ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনের রিহার্সাল বগিতে কাটা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সত্তার(৩৯),পিতা-মৃত তেজু মিয়া -সাং- জুমনগর অরলতলী,৫ নং ওয়ার্ড,ইসলামপুর,ঈদগাঁও, কক্সবাজার।
বুধবার (১০ জানুয়ারি)  উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নিকটাত্মীয় মওলানা সৈয়দ আনছার জানান, নিহত আবদুস ছত্তার তার ছোট বোনের   জামাই। প্রয়োজনীয় কাজে অদ্য বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বোন জামাইয়ের মোবাইলে কল দিলে কে যেন রিসিভ করেন এবং বলেন মোবাইল মালিক ট্রেনের চাপায় নিহত হয়েছে। বিশ্বাস না হলে দ্বিতীয়বার কল করলে লোকটি একই কথা বললে ঘটনাস্থলে ছুটে যান এবং রেললাইনে বোন জামাইয়ের ছিন্নভিন্ন লাশ দেখতে পান।
তিনি আরো জানান,তার বোন জামাইয়ের পৈতৃক এলাকা চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। বিয়ে পরবর্তী শ্বশুর বাড়ির এলাকায় বসবাস করে আসছিল। ঘটনার পূর্ব দিন মঙ্গলবার রাতে ঘটনাস্থল  সংলগ্ন তার  ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল উক্ত কৃষক ।
স্থানীয় মওলানা রমজান আলী ও অন্যরা ধারণা করছেন,রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে চোখে ঘুম আসলে হয়ত অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রেললাইন কক্সবাজার পৌঁছার পূর্বে    এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে কৃষক সাত্তারের মর্মান্তিক মৃত্যু হয়। লাশ সন্ধান মেলার কিছুক্ষণ পরেই ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ঘটনাস্থল অতিক্রম করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।নিহত কৃষক চার সন্তানের জনক।
নিহতের এলাকার ইউপি সদস্য আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। কৃষকের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park