1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে নৌকা সমর্থক বরুন ঘোষকে কুপিয়ে হত্যা করেছে দুর্বূত্তরা

বসির আহাম্মেদ ঝিনাইদহ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের হামদহ ঘোষপাড়া এলাকায় নৌকা সমর্থক বরুন ঘোষ (৪২) নামের ব্যক্তিকে কুাপয়ে হত্যা করেছে দুর্বূত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ওই এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বরুন হামদহ ঘোষপাড়া এলাকায় মৃত্য নরেন ঘোষের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর বাড়ীর পাশে দোকানে চা খেতে বের হয় বরুন ঘোষ। সেসময় কয়েক জন দুর্বূত্তরা তাকে টেনে হেচড়ে রাস্তার পাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে  মারাত্বক ভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরুনকে মৃত ঘোষনা করেন।

নিহতের বড় ভাই অরুন কুমার জানান, আমার ছোট ভাই বরুন ঘোষ বাড়ী থেকে চা খাওয়ার জন্য রাস্তার উপর পৌছালে কয়েক জন সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে তার হাত পা বিচ্ছিন্ন করে ফেলে। আমরা নৌকার ভোট করার কারনে আমার ভাইকে কয়েক দিন ধরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল।

ঝিনাইদহ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিনয় কুমার অভিযোগ করে বলেন, ঝিনাইদহ জুড়ে চলছে সংখ্যালঘু নিধন। শুধু মাত্র নৌকার পক্ষ ভোটে কাজ করার কারনে বরুনকে হত্যা করা হলো। আমি এ হত্যার সাথে জড়িতদের দূষ্টান্তমূলক শাস্তির দাবী জানচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তার জোর দাবী জানাচ্ছি।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, শহরের হামদহ এলাকার ঘোষপাড়ায় বরুন নামের এক ব্যক্তি খুন হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারন এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park