1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ-২ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে পৌরসভার মুসা মিয়া আইসিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে নব নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

সংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝিনাইদহ-২ আসনকে সকলের সহযোগীতায় সুন্দর শান্তিময় ও উন্নয়ন মূলক জনপথ হিসেবে গড়ে তুলতে চান। নির্বাচন পরবর্তী যদি কোন সহিংসতা হয়ে থাকে তাহলে তা অত্যান্ত দুঃখজনক। আমার সমর্থকদের বলেছি কোন হামলা বা কারো বাড়িঘরে হামলা চালানো যাবে না। আমরা সবাই ভাই ভাই হিসেবে সমাজে বসবাস করতে হবে। ভোট শেষ হয়ে গেছে এখন এক জায়গায় বসে সবাই চা পান করবেন, সৌহার্দ্য ও ভাতৃত্ববোধ বজায় রাখবেন। নির্বাচন পরবর্তী যদি কোন সহিংসতা হয়ে থাকে সেটা অত্যান্ত দুঃখজনক। এ ধরেন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আহবান জানান। সেই সাথে যদি কেউ কোন ধরনে সহিংসতা বা সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাহলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুশিয়ারী দেন।
তিনি আরো বলেন, আমি হানাহানীতে মোটেও বিশ্বাসী নয়। আমি শান্তিতে বিশ্বাসী, আমি উন্নয়নে বিশ্বাসী। ভোটের আগে আমি ঝিনাইদহ-২ আসনের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরণ করতে আমি চেষ্টা করবো। জেলায় রেল পথ, মেডিকেল কলেজ স্থাপন, শিক্ষার উন্নয়ন ও যৌবন হারানো নবগঙ্গা নদী সংস্কার করে আবারো পুরানো অবস্থায় ফিরিয়ে আনা হবে।

সেসময় উপস্থিত ছিলেন কোচাঁদপুর-মহেশপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সালাহ উদ্দীন মিয়াজি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হিরন ও পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park