1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

হবিগঞ্জের ৪আসনে মধ্যে তিনটি আসনেই নতুন মুখ

স্বপন রবি দাশ,জেলা সংবাদদাতা হবিগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রত্যেক কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল।

হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল)আসনে স্বতন্ত্র প্রার্থী এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ ময়েজ উদ্দিন শরীফ রোহেল বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহির বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ-০৪(চুনারুঘাট-মাধবপুর)আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন।
হবিগঞ্জ জেলা রিটার্ণিং অফিসার জিলুফা সুলতানা ফলাফল ঘোষণা করেন।

হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মহিলা সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী(ঈগল) প্রতীকে মোট ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) ৩১৯ ভোট (সড়ে দাড়িয়েছিলেন), ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ৩১৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা) ২১৩ ভোট।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মো. আব্দুল মজিদ খান পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির শংকর পাল(লাঙ্গল) প্রতীল নিয়ে ২৫৩ ভোট (সড়ে দাড়িয়েছিলেন)। কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা) ৫৪ ভোট, ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার) ৪২১ ভোট, তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ) ৩০৯ ভোট, বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর) ২৭২ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ১৪১ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব) ১৭০ ভোট।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট। এছাড়া বিএনএম এর মোঃ বদরুল আলম সিদ্দিকী (নোঙর) ৩৫২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী (ফুলের মালা) ২৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম) ভোট ২৮৫, জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ৮৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবদুল ওয়াহেদ (চেয়ার) ৪৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ২১২ ভোট ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি) ১৫১ ভোট।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী শাহীন (লাঙ্গল) পেয়েছেন ৪১৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব) ৫৪০ ভোট, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার) ভোট ১৭৩, বিএনএম এর মো. মুখলেছুর রহমান (নোঙ্গর) ৩৯৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ৩৩৭ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ১৬৭ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park