1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্রিফিং দেওয়া হয়েছে।

শনিবার (০৬-০১-২০২৪ খ্রি:) সকাল ১১টা ৩০ মিনিটে লৌহজং উপজেলা পরিষদের মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো.জাকির হোসেনের সভাপতিত্বে, মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বদিউজ্জামান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনারা যারা আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন প্রত্যেকে সততার সাথে দায়িত্ব পালন করবেন। এটি জাতীয় নির্বাচন এর সাথে জড়িত দেশের ভাবমূর্তি। আপনারা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখবেন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যা প্রয়োজন তা করবেন। তবে অতিউৎসাহী হয়ে কিছু করা যাবেনা। আপনাদের ধৈর্যের সাথে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

এসময় ইউএনও তার ব্রিফিং সমাপনী বক্তব্যে বলেন আপনারা কেন্দ্রের পরিবেশ সুন্দর রাখবেন। ভোটারদের সর্বাত্মক সহযোগিতা করবেন ভোট প্রয়োগ করতে। যেকোনো সমস্যা আমাকে অবহিত করবেন, আমি তড়িৎ গতিতে সমাধান করবো। আপনারা ভয় পাবেন না। সাহস ও সততার সাথে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদী।

 

ব্রিফিং পরিচালনায় সঞ্চালনা করেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হোসেন। তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষার্থে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। আপনারা ভোটার যারা আছেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রয়োগ করবেন। আর আইনশৃঙ্খলা রক্ষার্থে যারা দায়িত্ব পালন করবেন তারা কারও রক্তচক্ষু ভয় পাবেন না। আমরা সর্বদা প্রতিটি কেন্দ্রে কঠোর অবস্থানে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park