1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক জহিরুল ইসলাম (৩৩) উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য একরাম উদ্দিন ও আটক ছাত্রদল নেতার বড় ভাই মো.সেলিম অভিযোগ করে বলেন, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের মিয়াধনের দোকানে বসে চা পান করছিল ছাত্রদল নেতা জহিরুল। ওই সময় চা দোকান থেকে ক্ষমতাসীন দলের ২০-২৫জন নেতাকর্মি তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলসহ স্থানীয় তেতুলতলা এলাকার একটি ক্লাবে নিয়ে যায়। একপর্যায়ে তারা সেখানে তাকে বেদম পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ছাত্রদল নেতার মোটরসাইকেলটি থানায় রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park