1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সুষ্ঠু ভোটের শঙ্কা, সরে দাঁড়ালেন মৌলভীবাজার-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহনের একদিন আগে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার ০৬ জানুয়ারি ২০২৪ইং, নির্বাচনের ১৮ ঘন্টা পূর্বে নিজের ফেসবুকে লাইভে এসে তিনি ফল পাল্টানোর আশঙ্কা থেকে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
তিনি বলেন, তফসিল শুরুর পর থেকে আমি নির্দ্বিধায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশাসন ও পুলিশ আমাকে সহযোগিতা করেছে। কিন্তু এ আসনে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (শাহাব উদ্দিন) হওয়ার কারণে কোন অবস্থাতেই আমাকে জয়ী হতে দিবেন না। আমি পাস করলেও ফলাফল বদল করে উনারা মন্ত্রীকে পাস করিয়ে দিবেন। এ কারণে আমি নির্বাচন বয়কট করলাম।
সিলেটি ভাষায় ব্যাঙ্গাত্বক বক্তব্য দিয়ে এ প্রার্থী সাধারণ মানুষের কাছে পরিচিত হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থীর আত্মীয়-স্বজন ও দলীয় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি এতোদিন আলোচনায় ছিলেন।
মুঠোফোনে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী আগেই আমাকে সমর্থন দিয়েছিলেন। মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, ইউনিয়ন থেকে যে বেশী ভোট দেওয়াবে তাকে তিনি তাদেরকে পুরষ্কৃত করবেন; এ কারণে চেয়ারম্যান, মেম্বার ও নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন কালকে যেকোন অবস্থাতেই তারা জয় ছিনিয়ে নেবে।
এর আগে তৃণমূল বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন মন্জু জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছেন।
মৌলভীবাজার-১ আসনে চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থী সরে দাঁড়ানোয় শাহাব উদ্দিন এমপি ও স্বতন্ত্র প্রার্থী কাজী ময়নুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির নির্বাচন বয়কট করা এবং আওয়ামী লীগের প্রার্থী ব্যতিত অপর প্রার্থীর পরিচিতি কম থাকায় এ আসনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park