1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ মুন্সীগঞ্জের ব্রিফিং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬-০১-২০২৪খ্রিঃ) সকাল ১০ টা ৩০ মিনিটে আগামীাল ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর(পুলিশ ও আনসার )সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি),মোহাম্মদ আসলাম খান।পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।

এসময় তিনি আরও বলেন, সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন।

এবারের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, RAB, আনসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা,সাদা পোশাকে ডিবি, ডিএসবি সকলে মিলে কাজ করবে। অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সমগ্ৰ মুন্সীগঞ্জ জেলা।

এরপরেও কেউ যদি কোন প্রকার নাশকতা সৃষ্টির চেষ্টা করে, কেউ যদি ভোট কেন্দ্র দখল, ভাংচুর বা অগ্নিসংযোগের অপচেষ্টা করে, কেউ যদি নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করার অথবা ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে স্পেশাল স্ট্রাইকিং, মোবাইল টিম ও ডিবির পর্যাপ্ত টিম মোতায়েন থাকবে। আমরা কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সকলে অনেক বেশি তৎপর আছি।

ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, মুন্সীগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ডার জনাব তামিমা সুলতানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park