1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাধারণ ভোটারদের কেন্দ্রে আনাই প্রার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার জেলার ৪টি আসনে সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে আ’লীগ, স্বতন্ত্র ও ছোট দলের সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে। আর তাই প্রচার প্রচারণার শেষ দিন। বৃহস্পতিবার ০৪ জানুয়ারি ২০২৪ ইং, সকাল থেকে বাসা-বাড়িতে প্রার্থীদের প্রতিনিধিসহ টিম ওয়ার্ক তৈরি করে সর্বস্তরের মানুষকে বুঝানো হচ্ছে। এছাড়াও পরিকল্পনামাফিক পৃথক পৃথক টিম সদস্য তৈরি করা হয়েছে, যাতে ভোটের দিন সকাল থেকে ভোটারদের কেন্দ্রে আনা যায়। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে বিষয়টি জানা গেছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর উপজেলা) আসনে আ’লীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। এই আসনে মোট ৭ প্রার্থী রয়েছেন। জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ বর্তমান এমপি। রয়েছেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
নৌকার প্রার্থী জিল্লুর পুরো আসন জুড়ে সভা-সমাবেশ করেছেন। কেন্দ্রে ভোটার বাড়াতে নির্ঘুম রাত পার করে তিনি এখনো বাসা বাড়িতেও দৌড়াচ্ছেন। মূলত তার নৌকা পাবার কারণেই জেলা আ’লীগের বহু নেতা তার সাথে প্রকাশ্যে আসেননি। তার বলয়ের নেতা-কর্মীরা এখনো শঙ্কায় আছেন যে, আসলেই ভোট কেন্দ্রে কেমন ভোটার উপস্থিতি হবে।
মৌলভীবাজার-১ আসনে আ’লীগের বর্তমান সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন। মৌলভীবাজার-৩ আসনে আ’লীগের মোহাম্মদ জিল্লুর রহমান ও মৌলভীবাজার-৪ আসনে আ’লীগের বর্তমান সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের বিজয় অনেকটা সুনিশ্চিত বলা যায়। তবে কি পরিমান ভোটার আসবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষে নেই। এদিকে, বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন পেশার প্রায় ২ ডজন ভোটারদের সাথে আলাপচারিতা হয় এ প্রতিবেদকরে। তাদের সবার প্রশ্ন কাকে ভোট দেবো! পছন্দের প্রার্থী এলে ভোট কেন্দ্রে যেতাম। কিছু ভোটার বলেন, বিএনপি নির্বাচনে এলে পরিবারের সবাইকে নিয়ে অবশ্যই ভোট প্রয়োগ করতাম।
মৌলভীবাজার-২ আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই আসনটিতে তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শক্তিমান আরো তিন প্রার্থী। তিন প্রার্থীরই রয়েছে স্থানীয়ভাবে ব্যক্তি ইমেজ ও রাজনৈতিকভাবে ব্যাপক পরিচিতি। সবমিলিয়ে মৌলভীবাজার-২ আসনে নৌকার বিজয় অনেকটা সন্দেহের মুখে রয়েছে। নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন তৃণমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে এম এম শাহীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এই আসনের সাবেক এমপি আব্দুল মতিন। সাবেক এমপি হিসেবে এই আসনের তার রয়েছে ব্যাপক জনসমর্থন। এদিকে, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যন এ কে এম সফি আহমদ সলমান ওই আসনে আরেকটি ফ্যাক্টর। তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park