1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহ-২ আসনে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন প্রার্থীর মাতা, শাশুড়ী ও স্ত্রী

জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে লাঙ্গল প্রতিকে ভোট চাইলেন জাতীয় পার্টির প্রার্থীর মাতা শেফালি রহমান, শাশুড়ী শাহীন আরা হক ও স্ত্রী এ্যাডভোকেট নাসরিন সুলতানা লিজা। আওয়ামী লীগ, সতন্ত্র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঝিনাইদহ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর অবসরপ্রাপ্ত মাহফুজুর রহমান এর মাতা, শাশুড়ী ও তার স্ত্রী লিজা হরিণাকুন্ডু উপজেলা শহরের হল বাজার এলাকায় নারী ভোটারদের সাথে গণসংযোগ করেন। সেসময় ভোটারদের মাঝে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।

এছাড়াও আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি দিনভর হরিণাকুন্ডু উপজেলার শিতলী, চারাতলা, ভালকী, কাপাশহাটিয়ার নানা শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন। রাতে ঝিনাইদহ শহরের পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park