1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা নির্বাচনের ফর্ম বিতরণ

ফয়েজুল হক সিজার, গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
আগামী ২০ মে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা  (ইউএনও)
মো. আবিদুর রহমান।  এতে বলা হয় আগামী ২০ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এখানকার মোট ভোটার ৩৯৯ জন। নির্বাচনে উপজেলা কমান্ডের বিভিন্ন পদে ১১ জন নির্বাচিত হবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ১০ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ১১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৩ এপ্রিল প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ১৬ এপ্রিল আপিল নিষ্পত্তি, ১৭ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার, ১৮ এপ্রিল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২০ মে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই এ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। দীর্ঘ দিন পরে হলেও নির্বাচন হওয়ায় তারা বেশ খুশি।
এদিকে গতকাল বুধবার (৫ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে  রিটানিং কর্মকর্তা ও
 উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক মো. আবিদুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park