1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে জমে উঠেছে পবিত্র ঈদুল ফিতরের বাজার

আবুল কাশেম রুমন, সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটের ঈদের বাজার জমে উঠেছে। ফ্যাশন কিংবা পোশাকে সবসময় উৎসবের রঙ খোঁজেন ক্রেতারা। তাই ডিজাইনে ভিন্নতা আনতে সাধ্যের কমতি নেই সিলেটের ছোট বড় শপিং মল গুলোতে। এবার রমজানের শুরু থেকেই সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। কম দামে সাশ্রয়ে কিনতে আগ থেকে মধ্যবিত্ত ক্রেতারাও কিনছেন স্বাচ্ছন্দ্যে। রমজানের শুরু থেকে সিলেটের মার্কেট গুলোতে বাড়ানো হয়েছে আলোকসজ্জা। তাতেই বোঝা যাচ্ছে ঘনিয়ে আসছে ঈদ। চারদিকে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।
ঈদ মানেই নতুন পোশাক। ক্রেতা আকর্ষণে এবারও পোশাকে রঙ ও ডিজাইনে ভিন্নতা এনেছে বেশ কয়েকটি শপিং মহল তার মধ্যে অন্যতম এগিয়ে রয়েছে সিলেটের জিন্দাবাজারের প্রাণ কেন্দ্র শুকিরয়া মার্কেট, মেলেনিয়াম, আল হামরা শপিং মহল, তবে বেশি ঈদের উৎসবের ছোঁয়া লেগেছে হাসান মার্কেটে এখানে এসেছে বৈচিত্র্য।
প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন তেমনি বাজারে নতুন ডিজাইনের পোশাক আনতেও চেষ্টার কমতি রাখে না ফ্যাশন দোকানীরা। এবার পুরুষের পাঞ্জাবিতে যেমন রাখা হয়েছে ঐতিহ্যের মিশেল, তেমনি নারীদের শাড়ি, কামিজ কিংবা থ্রি পিস সবখানেই এসেছে নতুনত্ব।
বিক্রেতারা জানান, নববর্ষ এবং ঈদকে মাথায় রেখে এসেছে নতুন কালেকশন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা পোশাক দিতে পারছি। সুতির কাপড় গুলো বেশি বিক্রি হচ্ছে।
এবার কাছাকাছি সময়ে একাধিক উৎসব, তাও আবার গরমের মধ্যে। তাই সুতি ও লিলেনের দেশীয় পোশাকে নজর ক্রেতাদের। সারার পণ্য, মান ও দামে সাশ্রয়ী হওয়ায় সব শ্রেণীর মানুষ কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্যে।
শুধু বড়দের জন্যই নয়, ছোটদের জন্যও রয়েছে অন্য ডিজাইনের কাপড়। সাথে আছে সব বয়সীদের জন্য  ঢেউয়ের ওয়েস্টার্ন ড্রেসের বাহারি কালেকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park